নরসিংদীতে ৫টি আসনে মনোনয়ন জমা দিলেন ৪৩ জন

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি  | ১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৬

নরসিংদীতে ৫টি আসনে মনোনয়ন জমা দিলেন ৪৩ জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। সারাদেশের নেয় নরসিংদীতেও ৫টি আসনে ভোটযুদ্ধে অংশ নিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন ৪৩ জন প্রার্থী।
 
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে  বিকেল চারটা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন প্রার্থীরা। এ সময় প্রার্থীরা আচরণ বিধি মেনে দলীয় নেতা ও সমর্থকদের নিয়ে স্ব-স্ব মনোনয়ন জমা দেন তারা। মনোনয়ন জমা দিতে আসা অধিকাংশ প্রার্থীরা তাদের বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। 
 
এখন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া ৫টি আসনের মধ্যে নরসিংদী সদর-১ আসনে ১০ জন। এরা হলেন- মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (আওয়ামী লীগ), মোঃ কামরুজ্জামান (স্বতন্ত্র), মোঃ ছবির মিয়া (বাংলাদেশ তরিকত ফেডারেশন), আওলাদ হোসেন মোল্লা (জাকের পার্টি), মোঃ ওমর ফারুক মিয়া (জাতীয় পার্টি), শাজাহান মিয়া (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া (কংগ্রেস), মোঃ জলিল সরকার (তৃণমূল বিএনপি), মোঃ আক্তারুজ্জামান ও মোঃ জাকারিয়া (স্বতন্ত্র)। 
 
নরসিংদী-২ আসনে ৭ জন। এরা হলেন- আনোয়ারুল আশরাফ খান (আওয়ামী লীগ), জায়েদুল কবির (জাসদ), এএনএম রফিকুল আলম সেলিম (জাতীয় পার্টি), আলতামাশ কবির, মোঃ মাসুম বিল্লাল, কামরুল আশরাফ খান ও আফরোজা সুলতানা (স্বতন্ত্র)।
 
নরসিংদী-৩ আসনে ১০ জন। এরা হলেন- ফজলে রাব্বি খান (আওয়ামী লীগ), এএমএম জাহাঙ্গীর পাঠান (জাতীয় পার্টি), মুহাম্মদ নুরুজ্জামান (ইসলামী ঐক্যজোট), সুশান্ত চন্দ্র  বর্মন (তৃণমূল বিএনপি), মিরানা জাফরিন চৌধুরী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মোঃ মাহফুজুর রহমান (গণফোরাম), ডা.মোঃ আলতাফ হোসেন (ন্যাশনাল পিপলস পার্টি), মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, মোঃ মাসুম মৃধা ও ফেরদৌসি ইসলাম (স্বতন্ত্র)। 
 
নরসিংদী-৪ আসনে ৬ জন। এরা হলেন- নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (আওয়ামী লীগ), মোঃ ফজল মিয়া (জাকের পার্টি), এমদাদুল হক (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), মোঃ হারুন অর রশিদ (কংগ্রেস), মোঃ কামাল উদ্দিন (জাতীয় পার্টি) ও মোঃ সাইফুল ইসলাম খান বীরু (স্বতন্ত্র)। 
 
নরসিংদী-৫ আসনে ১০ জন। এরা হলেন- রাজিউদ্দিন আহমেদ (আওয়ামী লীগ), মোঃ নাজমুল হক সিকদার (গণফ্রন্ট), মোঃ শহিদুল ইসলাম (জাতীয় পার্টি), মুফতি আব্দুল কাদের মোল্লা (ইসলামী ঐক্যজোট), বিল্লাল মিয়া (জাকের পার্টি), মমতাজ মহল (কংগ্রেস), মোঃ মাহফুজুর রহমান (জাসদ), মোঃ বিটু মিয়া (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট) মিজানুর রহমান ও মোঃ সোলেমান খন্দকার (স্বতন্ত্র)। 
 
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউজ্জামান জানান, প্রত্যেক প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মেনে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত, নির্বাচনে ভোটগ্রহণ ৭ জানুয়ারি সকাল ৮টা-বিকেল ৪টা পর্যন্ত। 
 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী'র ৫টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৪৭ হাজার ২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ১৫ হাজার ৭৯০ জন এবং নারী ভোটার ৭ লাখ ৩১ হাজার ২৩৩ জন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর