কুমিল্লার ১১টি আসনে আ.লীগের প্রার্থী যারা, দুটিতে পরিবর্তন

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ২৬ নভেম্বর ২০২৩, ১৮:৪৪

কুমিল্লার ১১টি আসনে আ.লীগের প্রার্থী যারা, দুটিতে পরিবর্তন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দুটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
 
রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
 
সংসদের ৩০০ আসনের মধ্যে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসন বাদে বাকিসব আসনে নৌকার প্রার্থী ঘোষণা করা হয়।
 
কুমিল্লার ১১ টি আসনের মধ্যে কুমিল্লা-১ ও কুমিল্লা-৮ এই দুটি আসনে পরিবর্তন আনা হয়েছে। 
 
কুমিল্লার ১১ টি আসনে আ.লীগের প্রার্থীরা হলো-
 
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) ইঞ্জিনিয়ার আব্দুস সবুর
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) সেলিমা আহমেদ মেরি
কুমিল্লা-৩ (মুরাদনগর) ইউসুফ আবদুল্লাহ হারুন
কুমিল্লা-৪ (দেবিদ্বার) রাজী মুহম্মদ ফখরুল
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আবুল হাশেম
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করর্পোরেশন ও ক্যান্টনমেন্ট এলাকা) আ ক ম বাহা উদ্দিন বাহার
কুমিল্লা-৭ (চান্দিনা) প্রাণ গোপাল দত্ত
কুমিল্লা-৮ (বরুড়া) আবু জাফর মোঃ শফিউদ্দিন
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) মো: তাজুল ইসলাম
কুমিল্লা-১০ (সদর দক্ষিন, লালমাই ও নাঙ্গলকোট) আ হ ম মুস্তফা কামাল
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) মুজিবুল হক মুজিব।
 
এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।
 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।
 
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  
এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর