নালিতাবাড়ীতে বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২৪ নভেম্বর ২০২৩, ১৮:০৭

নালিতাবাড়ীতে বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের উত্তর পোড়াগাঁও গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল (৭৫) আর নেই। তিনি বৃহস্পতিবার মধ্যরাতে মৃত্যুবরন করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্নাহ ইলাইহী রাজিউন।
 
শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়েছে।
 
পারিবারিক সুত্র জানায়, বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। পরে বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি মারা যান। শুক্রবার বিকেলে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে তার কফিনে ফুলেল শ্রদ্ধা জানান ও গার্ড অব অনার প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল।
 
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে লক্ষীকুড়া সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর