কুমিল্লা মহানগর আওয়ামী লীগের অবরোধ বিরোধী অবস্থান, মিছিল-সমাবেশ অব্যাহত 

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ২৩ নভেম্বর ২০২৩, ১৮:০৮

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের অবরোধ বিরোধী অবস্থান, মিছিল-সমাবেশ অব্যাহত 
বিএনপি-জামায়াতের ডাকা ৬ষ্ঠ ধাপের অবরোধের দ্বিতীয়  দিন বৃহস্পতিবার নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে  ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ৫ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে  মহানগর আওয়ামী লীগের অবস্থান, মিছিল-সমাবেশ করেছে। 
 
মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড, কোটবাড়ি নন্দনপুর বিশ্বরোড, ঝাগুরজুলি বিশ্বরোড, আলেখাচর বিশ্বরোড ও সৈয়দপুর এলাকায় বৃহস্পতিবার  ভোর থেকেই মহানগর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগের, অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতা কর্মীরা  অবস্থান নেন।
 
কুমিল্লা  মহানগর আওয়ামী লীগের  সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির নির্দেশে তারা দুপুর পর্যন্ত অবস্থান নেন এবং যানচলাচলে সহযোগিতা করেন।
 
এসময় অবরোধ বিরোধী সমাবেশ বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আবিদুর রহমান জাহাঙ্গীর,  যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, চিত্ত রঞ্জন ভৌমিক,  মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহিদ, আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড মো আমিনুল ইসলাম টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাসার, সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, মহানগর কৃষকলীগের আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক কাজী সোহেল হায়দার, মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাউন্সিলর  সরকার মাহমুদ জাবেদ,  যুব ও ক্রীড়া সম্পাদক  সালেহ আহাম্মেদ রাসেল,  উপ প্রচার ও প্রকাশনা সম্পদাক এনামুল হক এনাম, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল, মহানগর শ্রমিকলীগের আহবায়ক আনিছুর রহমান ভূইয়া, যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ চৌধুরী সুমন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মাস্টার, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা বেগম, সাধারণ সম্পাদক উম্মে সালমা লিজা, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর আওয়ামী লীগের  উপ দপ্তর সম্পাদক নাইমুল হক হিমেল, আদর্শ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মাহাবুব আলম পল্লব, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ সোহেল। 
 
এসময় মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ  ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
তবে কুমিল্লার কোথাও অবরোধের পক্ষে মিছিল সমাবেশ ও পিকিংয়ের খবর পাওয়া যায়নি। কুমিল্লায় মানুষের জীবন যাত্রা ছিল স্বাভাবিক। 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর