কিশোরগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ১৯ নভেম্বর ২০২৩, ১৭:২৬

কিশোরগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত

পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে কিশোরগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (২৫-৩০ নভেম্বর) উদযাপন উপলক্ষে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এই এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মুহাম্মদ নাজমুল আনোয়ার অপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম আজাদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) রুবেল মাহমুদ, জেলা সিভিল সার্জন ডা:সাইফুল ইসলাম,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. হোসনা বেগম,সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবায়ের হোসেন সাকি প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার আগের তুলনায় অনেক কমেছে। এই বিষয়ে বর্তমান সরকার কাজ করছে। জনগণকে সচেতন করে মাতৃ ও শিশু মৃত্যুর হার আরো কমিয়ে আনতে হবে। প্রতিটি সন্তান দেশের জন্য সম্পদ। বর্তমান সরকার সন্তানদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। বাংলাদেশে মায়ের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব কিন্তু তা হচ্ছে না অসেচতনতা ও অনিয়মের কারণে। প্রতিটি মাকে সঠিক স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হবে যদি প্রত্যেকে সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করে।আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর সপ্তাহব্যাপি পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ যথাযথভাবে উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভায় বক্তারা জানান।মাতৃস্বাস্থ্যের উন্নয়ন ও মাতৃমৃত্যু হ্রাস বর্তমানসরকারের অন্যতম অঙ্গীকার।

উক্ত সভায় পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীগণ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর