নালিতাবাড়ীতে স্কুল ও কলেজ ভবন ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৪ নভেম্বর ২০২৩, ২১:১৫

নালিতাবাড়ীতে স্কুল ও কলেজ ভবন ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের সাথে একযোগে নালিতাবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং মরিচপুরান সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন দুটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
 
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের মরিচপুরান গ্রামে অবস্থিত দুটি প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনের পর স্থানীয় প্রশাসন ও নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর পক্ষে এসবের ফলক উন্মোচন করেন।
 
সূত্রমতে, সারাদেশে ২ হাজার ২৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং ১শ টি সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ ভবন মঙ্গলবার দুপুরে গণভবন থেকে একযোগে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে নালিতাবাড়ীর মরিচপুরান গ্রামে ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত মরিচপুরান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি দ্বিতল নতুন ভবন এবং একই গ্রামের ভোগাই নদীর পিছলাকুড়ি ব্রিজ তীরবর্তী এলাকায় ২০২০ সালে দেশের একমাত্র বৃহৎ এলাকা সাত একর জায়গার উপর ২২ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত ৫ তলা বিশিষ্ট নালিতাবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং আরও ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয় ভবন উদ্বোধন ঘোষণা করা হয়।
 
পরে বেলা দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, উপজেলা প্রকৌশলী রাকিবুল আলম রাকিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা রাশেদা বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে ভবন দুটির নাম ফলক উন্মোচন করেন।
 
এসময় নালিতাবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান, মরিচপুরান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলেয়া বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর