নওগাঁয় প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ

শহিদুল ইসলাম জি এম মিঠন | ১৪ নভেম্বর ২০২৩, ২১:০৩

নওগাঁয় প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ
নওগাঁর মহাদেবপুরে ফকির বেশ ধারন করেও শেস রক্ষা পেলোনা অভিযুক্ত মোজাম আলী (৫৫)। ফকির বেশ ধারন করার পরও চৌকস থানা পুলিশ তাকে আটক করে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরন করেছেন মহাদেবপুর থানা পুলিশ।
 
প্রতিবেদককে সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন।
 
আটককৃত মোজাম আলী হলেন: মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন এর চকগোবিন্দ গ্রামের মোঃ আজিম উদ্দিনের ছেলে।
মামলার এজাহার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধ এর জের ধরে মহাদেবপুর উপজেলজর খোশালপুর টু মহাদেবপুর গামী পাকা রাস্তায় চকগোবিন্দ নামক স্থানে মোজাম আলীর ছুরিকাঘাতে চকগোবিন্দ গ্রামের মোঃ সানাউল্লাহর ছেলে আব্দুস সালাম এর মৃত্যু হয়।
 
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বলেন, ঐ ঘটনায় নিহতের ছেলে সুমন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে মূল আসামী আটক এবং মামলার রহস্য উদঘাটনের পুলিশ তৎপর হয়। এরপর থানা পুলিশের অভিযানে মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ মোজাম আলীকে মহাদেবপুর থানার এনায়েতপুর ইউপি এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে ফকিরের ছদ্মবেশ ধারণ করে ছিল।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন। হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২