পুলিশ সুপার পদে পদোন্নতি: খোরশেদ আলমকে র‍্যাংক ব্যাজ পরালেন রেঞ্জ ডিআইজি

মো. রাজন মিয়া, শেরপুর | ১৪ নভেম্বর ২০২৩, ১৯:৪১

পুলিশ সুপার পদে পদোন্নতি: খোরশেদ আলমকে র‍্যাংক ব্যাজ পরালেন রেঞ্জ ডিআইজি
শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় র‍্যাংক ব্যাজ পরালেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।
 
১৪ নভেম্বর (মঙ্গলবার) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত শেরপুর জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
 
এ সময় শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম মহোদয় সহ ময়মনসিংহ রেঞ্জ অফিস ও রেঞ্জের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে পুলিশ সুপার পদে এই পদোন্নতি প্রদান করা হয়।
 
তিনি ২৯ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তার এই বহুল প্রত্যাশিত পদোন্নতিতে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে নিরন্তর শুভকামনা জানিয়েছে শেরপুর বাসী।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর