হবিগঞ্জে মিছিল থেকে মহিলা দলের সভাপতি-সম্পাদকসহ ৩ নেত্রী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি | ১৩ নভেম্বর ২০২৩, ১৮:০৮

প্রতীকী ছবি

হবিগঞ্জে অবরোধের দ্বিতীয় দিনে মিছিল থেকে জেলা মহিলা দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩ জন নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে বাইপাস সড়কের বাস স্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এবং বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন - জেলা মহিলাদলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা আক্তার, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা ও সদস্য সুমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিমু চৌধুরী বলেন, ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে দলের শান্তিপূর্ণ কর্মসূচি থেকে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- বিএনপির ঘোষিত অবরোধ কর্মসূচির নামে ওই তিন নারী নেত্রী  শহরের বাস টার্মিনাল এলাকায় নাশকতার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের নামে একাধিক মামলা রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর