কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি কালী পূজা অনুষ্ঠিত

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ১৩ নভেম্বর ২০২৩, ১৭:৪৯

কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি কালী পূজা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দিবাগত রাতে কটিয়াদী পৌরসভার দড়িচরিয়াকোনা এলাকার বর্মন পাড়া কালী মন্দিরে সার্বজনীনভাবে এই দীপাবলি কালী পূজাটি অনুষ্ঠিত হয়েছে।
 
উক্ত পূজা উদযাপন উপলক্ষে কটিয়াদি পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক পূজারী ও ভক্ত বৃন্দ এই মন্দিরে আগমন করে সারা রাত ব্যাপী চলমান পূজায় অংশ গ্রহণ করেন।
 
এ সময় মন্দিরের পুরোহিত হিসেবে দীপাবলি কালী পূজাটি পরিচালনা করেন উত্তম কুমার গাঙ্গুলি।
 
দড়ি চারিয়াকোনা পাড়া কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রাণেশ চন্দ্র বর্মন ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, কটিয়াদী উপজেলা আওয়ামীলীগ নেতা  ভিপি দুলাল বর্মন বলেন প্রতিবছর কার্তিক মাসের অমবর্ষা তিথিতে সারা রাত্র ব্যাপী এই পূজা অনুষ্ঠিত হয়।
 
তিনি আরো জানান, প্রায় দুইশত বছর যাবৎ এই মন্দিরে সাম্প্রদায়িক বন্ধনে এই দীপাবলি পূজাটি অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা মণ্ডপ এলাকায় অসংখ্য হিন্দু সম্প্রদায়ের নারী, পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ছাড়াও আশেপাশের এলাকার মুসলিম জনগোষ্ঠীরা পূজা মণ্ডপ এলাকায় উপস্থিত থেকে অত্যান্ত  আনন্দঘন সুশৃংখল পরিবেশে পূজার আনন্দ উপভোগ করে।
 
পূজা মণ্ডপ এলাকার সার্বিক নিরাপত্তার জন্য কটিয়াদী মডেল থানার পুলিশ সদস্যরা নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তা প্রদান করেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর