নালিতাবাড়ীতে প্রণোদনার অর্থ বিতরণ করলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ১২ নভেম্বর ২০২৩, ১৮:২১

নালিতাবাড়ীতে প্রণোদনার অর্থ বিতরণ করলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী
মহান জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী তাঁর নির্বাচনী এলাকা নালিতাবাড়ীতে শিক্ষাথীদের মাঝে আর্থিক প্রণোদনা, কবরস্থান, শ্মশাণে মাটি ভরাটের জন্য চেক ও কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেছেন।
 
রবিবার (১২ নভেম্বর) উপজেলার কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গন, মুজিব শতবর্ষ মঞ্চ, উপজেলা অডিটোরিয়ামে এসব প্রণোদনা বিতরণ করেন তিনি।
 
এ সময় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী উপজেলার ৬৫টি মাধ্যমিক ও দাখিল মাদরাসার ৪ হাজার ৮শ’ ৮০ জন শিক্ষার্থীকে নগদ এক হাজার করে টাকা, কবরস্থান, শ্মশান ঘাটের মাটি ভরাটের জন্য ৫৬টিতে পাঁচ হাজার করে টাকার চেক সহ প্রেসক্লাবের কল্যাণ তহবিলে এক লাখ দুই হাজার টাকার চেক বিতরণ করেন।
 
তাছাড়া পাঁচ হাজার একশ’ জন কৃষকের মাঝে দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণসহ সর্বমোট ৫২ লাখ ৬২ হাজার টাকা বিতরণ করেছেন বেগম মতিয়া চৌধুরী।
 
বিতরণ অনুষ্ঠানে বেগম মতিয়া চৌধুরীর সাথে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সহ সভাপতি ডা: দলিল উদ্দীন, আসমতারা আসমা, যোগেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজী মোশারফ হোসেন, সরোয়ার জাহান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, আব্দুল লতিফ, জাহাঙ্গীর আলমসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর