দেশ গঠনে কন্যা শিশু ও আমাদের ভাবনা বিষয়ক একুশে পাঠচক্র অনুষ্ঠিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ১০ নভেম্বর ২০২৩, ২০:২৬

দেশ গঠনে কন্যা শিশু ও আমাদের ভাবনা বিষয়ক একুশে পাঠচক্র অনুষ্ঠিত
'জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ' এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২৭ অক্টোবর  শুক্রবার বিকাল ৪টায় শেরপুর নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। 'দেশ গঠনে কন্যা শিশু এবং আমাদের ভাবনা  'শিরোনামে একুশে পাঠচক্রের ১৪তম আসরে বক্তারা বলেন,  ছেলে শিশুর পাশাপাশি কন্যা শিশুকে সমান্তরালভাবে গড়ে তোলা হবে।
 
সমাজ এবং রাষ্ট্রের সকল কাজে ছেলে-মেয়ের সমান অংশীদারিত্বেই দেশ গঠনে ভূমিকা পালন করবে।তাহলে দেশ এগুবে,অনাচার কমবে।শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, জনতা ব্যাংক কর্মকর্তা লেখক আওয়াল হোসেন টুটুল, শিক্ষক শান্তি সাহা, ঝুমা সাহা,শারমিন আক্তার নিপুন প্রমুখ। সঞ্চালনা করেন একুশে পাঠচক্রের সদস্য একুশে দ্যুতি।
 
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,লেখক ও নারী নেত্রী জোবায়দা খাতুন, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক সামিউল ইসলাম, প্রভাষক রেজাউল করিম,প্রভাষক আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা, ছড়াকার শহীদুল ইসলাম ফকির, শিক্ষক মাহমুদুল আহসান লিটন, শিক্ষক অরুপ চন্দ্র দেবনাথ, সাংবাদিক শাহাদাত তালুকদার প্রমুখ।
 
দ্বিতীয় পর্বে কবিতার আসরে স্বরচিত কবিতা পাঠ করেন সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থী মিথিল সাহা, কবি ফাতেমা খাতুন, কবি মোস্তফা আহমেদ, ছড়াকার শহীদুল ইসলাম ফকির,প্রভাষক স্বপ্না চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন মাস্টার এবং কবিতা আবৃত্তি করেন অরুণ চন্দ্র দেবনাথ প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর