কুমিল্লায় জায়গা নিয়ে বিরোধে সাবেক বিজিবি'র সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি | ১০ নভেম্বর ২০২৩, ১৭:৫২

কুমিল্লায় জায়গা নিয়ে বিরোধে সাবেক বিজিবি'র সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার দাউদকান্দিতে জায়গা নিয়ে বিরোধে সাবেক বিজিবি'র সদস্য শামসুল হক (৭৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মারুকা ইউনিয়নের নশিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এঘটনার পর পুলিশ রাতেই দু'জনকে আটক করেছে। আজ শুক্রবার সকালে মডেল থানা পুলিশ নিহত সাবেক বিজিবি সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বসতবাড়ির আড়াই শতক জায়গার দখল নিয়ে প্রতিবেশী কামাল মিয়ার সাথে শামসুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও চলমান। বৃহস্পতিবার সন্ধ্যায় শামসুল হককে বসতবাড়িতে একা পেয়ে কামাল মিয়া ও তার লোকজন হামলা করে বলে স্বজনরা জানান । আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই শামসুল হক মারা যান।

এ ঘটনায় কামাল মিয়া ও তাঁর স্ত্রী জাকিয়া আক্তারকে নিজ বাড়ি থেকে রাতেই আটক করে পুলিশ ।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ প্রেরণ করা হয়েছে। এঘটনায় নিহতের স্বজন হত্যা মামলা করেছে। আটক কামাল মিয়া ও তার স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ