পীরগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত, আটক ৩

আনোয়ার হোসেন আকাশ | ৫ নভেম্বর ২০২৩, ২০:৩৬

পীরগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত, আটক ৩
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন রোববার (৫ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি-জামায়াত কর্মীদের ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেলে নিক্ষেপের ঘটনা ঘটেছে।
 
এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটক করেছে। 
 
পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি-জামায়াত কর্মীরা টায়ারে আগুন দিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকাসড়ক অবরোধ করার চেষ্টা করে।
 
এসময় থানা পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক লাঠি, বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর