কালিয়াকৈরে জাতীয় সমবায় দিবস উদযাপন

আব্দুল আলীম অভি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি | ৪ নভেম্বর ২০২৩, ১৬:৫২

কালিয়াকৈরে জাতীয় সমবায় দিবস উদযাপন
"সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ "এ শ্লোগান কে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। 
 
শনিবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
 
এ উপলক্ষে উপজেলা পরিষদ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে মিলিত হয় । 
 
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সাবেরা খাঁন।
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, কালিয়াকৈর বাজার বহুমুখী বনিক সমিতির সভাপতি হারুন অর রশিদ , উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান হোসেন, যুগ্ন সম্পাদক নাজমুল হাসান, অর্থ সম্পাদক খোরশেদ আলম ধর্ম বিষয়ক  সম্পাদক মীর সোহেল মিয়া, দৈনিক কালবেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান ,  আশিকুর রহমান, মহসিনুজ্জামান,জাহাঙ্গীর আলম সহ  সমবায় সমিতির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২