কিশোরগঞ্জের অষ্টগ্রামে গাঁজাসহ  গ্রেফতার ২

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২ নভেম্বর ২০২৩, ২২:৪২

কিশোরগঞ্জের অষ্টগ্রামে গাঁজাসহ  গ্রেফতার ২
কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোঃ জসিম উদ্দিন (৪০), মোঃ গিয়াস উদ্দিন (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।
 
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন (৪০) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তর সন্তোষপুর এলাকার মৃত ছাবির মিয়ার ছেলে, মোঃ গিয়াস উদ্দিন (৩২) একই এলাকার মৃত নূর ইসলামের ছেলে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার এসআই (নি:) হানিফ সরকার সঙ্গীয়  অফিসার-ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার ০২ নভেম্বর বিকাল  ০৫.০৫ মিনিটের সময় অষ্টগ্রাম থানাধীন পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া খেয়া ঘাট সংলগ্ন মোঃ কাউছার মিয়া(৩২), পিতা- মোঃ আলী হোসেন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী  মোঃ জসিম উদ্দিন (৪০), ও মোঃ গিয়াস উদ্দিন (৩২) কে গাঁজা সহ গ্রেফতার করে।
 
এ সময় তাদের হেফাজতে থাকা সর্বমোট ০৪ (চার) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে বিকাল ০৫.৩০ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে ।
 
এই ঘটনায় গ্রেফতারকৃত  মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর