গাইবান্ধায় ককটেল, পেট্রোল বোমাসহ বস্তাভর্তি লাঠি উদ্ধার 

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি | ২ নভেম্বর ২০২৩, ১৩:৫৮

গাইবান্ধায় ককটেল, পেট্রোল বোমাসহ বস্তাভর্তি লাঠি উদ্ধার 
গাইবান্ধায় একটি দাখিল মাদ্রাসার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি তাজা ককটেল ও ৬টি পেট্রোল বোমা ও বস্তা ভর্তি লাঠি উদ্ধার করেছে পুলিশ।
 
বুধবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদ্রাসা মাঠ থেকে এসব উদ্ধার কার হয়।
 
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজব আলী জানান, মাদ্রাসা মাঠে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ককটেল, পেট্রোল বোমাসহ প্রায় ৪০টি বাশের লাঠি উদ্ধার করে। পুলিশ আসার খবরে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে বিএনপি- জামায়াতের চলমান অবরোধে নাশকতার উদ্দেশ্যে ককটেল ও বোমাগুলো আনা হয়ে থাকতে পারে।
 
গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন  বলেন, আমরা বুধবার রাতে এসব আলামত উদ্ধার করেছি। এসবের সাথে কারা জড়িত, এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সারা দেশে অবরোধ চলছে। গাইবান্ধায় এখন পর্যন্ত কোন নাশকতা হয়নি। দেশের কিছু এলাকায় নাশকতা করছে অবরোধকারীরা। এসব দেখেই হয়তো উদ্বুদ্ধ হয়ে গাইবান্ধায় নাশকতার পরিকল্পনা বাস্তবায়ন করতে এসব বিস্ফোরক দ্রব্য আনতে পারে। পরে বিস্তারিত জানানো হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর