অবরোধ ও সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, পাবনা | ৩১ অক্টোবর ২০২৩, ১৭:২৫

অবরোধ ও সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল

সারাদেশে বিএনপি ও জামায়াতের ডাকা  অবরোধ ও সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা  এ বিক্ষোভ মিছিল বের করে।
 
শহরের জুবলি ট্যাংক এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় উন্নয়ন ও শান্তি সমাবেশ।

শান্তি সমাবেশে বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি, জেলা আওয়ামী লীগের সদস্য  রফিকুল ইসলাম রুমন, আনিসুজ্জামান দোলন, কৃষি বিষয়ক সম্পাদক রাকিব হাসান টিপু, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল প্রমুখ।

 

এ সময় জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় পাবনার ইছামতি নদী পুনরুজ্জীবিকরণ প্রকল্প মঙ্গলবার একনেক সভায় পাস হওয়ায় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর