ঢাকায় সাংবাদিক নিহত ও হামলার ঘটনায় মোংলায় বিক্ষোভ

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি | ৩১ অক্টোবর ২০২৩, ১১:৫০

ঢাকায় সাংবাদিক নিহত ও হামলার ঘটনায় মোংলায় বিক্ষোভ

পেশাগত দায়িত্ব পালনকালে গত শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় সাংবাদিকদের ওপর হামলা ও এক সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

 
মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পৌর মার্কেটের সামনে এ বিক্ষোভমিছিল ও প্রতিবাদ সমাবেশ করে মোংলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। এতে একাত্মতা প্রকাশ করে মোংলার বিভিন্ন সাংবাদিক সংগঠন।
 
এ সময় সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা নিন্দনীয়। রাজনৈতিক সভা সমাবেশের সংবাদ সংগ্রহ ও প্রচার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে সংবাদ মাধ্যমে প্রচার করে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট ভূমিকা পালন করে। এই দায়িত্ব পালনে যারা বাধা দেন তারা গণতন্ত্র ও মানবাধিকার পরিপন্থী চিন্তা ধারণ করেন। প্রায়শই রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা। এ সব হামলার কোনো সুষ্ঠু তদন্ত ও বিচার পাওয়া যায় না। যারা এ ধরনের ন্যক্কারজনক হামলায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে। এ ধরণের অপসংস্কৃতি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজ রাজপথে নেমে আসবে।
 
বক্তারা আরো বলেন, ২০০৫ সাল থেকে বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার সূচক কমেছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা। 
 
মোংলা পৌর আ'লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক আলহাজ্ব কামরুজ্জামান জসিম'র সভাপতিত্বে ও সাংবাদিক আলী আজীম'র এর সঞ্চালনায় সাংবাদিক শফিকুল ইসলাম শান্ত, মনিরুল ইসলাম দুলু, ওমর ফারুক, হাফিজুর রহমান, শরিফুল শিকদার, এইচ এম শান্ত, হাসিব সরদার, শেখ রাসেল, মারুফ হাওলাদার, বায়জিদ হোসেন, সুমন, এনামুল কবিরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর