জামালপুরে নবাগত ডিআইজি'র বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত

রুবেল মিয়া, জামালপুর প্রতিনিধি | ৩০ অক্টোবর ২০২৩, ১৮:১০

জামালপুরে নবাগত ডিআইজি'র বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত
সোমবার (৩০ অক্টোবর) বেলা ১২ টায় ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) মহোদয় জামালপুর জেলায় আগমন উপলক্ষে পুলিশ লাইন্স ড্রিল শেডে জামালপুর জেলার সকল অফিসার ও ফোর্সদের সমন্বয়ে এক বিশেষ কল্যান সভার আয়োজন করা হয়।
 
মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর এর সভাপতিত্বে জেলা পুলিশ জামালপুরের আয়োজনে বিশেষ কল্যান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।
 
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ ডিআইজির নিকট তাদের সার্বিক উন্নয়নের উপর বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরে। ডিআইজি তাদের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
 
পরবর্তীতে জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মহোদয়। এর আগে সাম্প্রতিক সহিংসতায় রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
 
এসময় ডিআইজির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম সেবা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ;  সৈয়দ আবু সায়েম বিপিএম সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজম্যান্ট এন্ড অপারেশন), রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ।
 
এছাড়াও আরো উপস্থিত ছিলেন  মোঃ সালাহ্ উদ্দিন তালুকদার, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর