কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ২৯ অক্টোবর ২০২৩, ২০:১০

কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন
জনসম্পৃক্ততা বাড়াতে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩। ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় রবিবার (২৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি  র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
 
পরে জেলা প্রশাসক স্বেচ্ছাসেবীদের নিয়ে কার্যালয় প্রাঙ্গণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। নগরীতে ৪১ জন স্বেচ্ছাসেবী একযোগে সপ্তাহব্যাপী এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করবে।
 
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।
 
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুসিক সচিব আশরাফুন নাহার, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল আলম, বিশিষ্ট নজরুল গবেষক ও লেখক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, পেইজের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউনুছ, এইডের নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালি, নিউ লাইফ হসপিটালের পরিচালক মোহাম্মদ আজাদ সরকার লিটন।
 
বক্তাগণ ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার প্রতি গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর