কিশোরগঞ্জে রাস্তায় অগ্নি সংযোগ ও সরকারি গাড়ি ভাঙচুর

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি  | ২৯ অক্টোবর ২০২৩, ১৭:১৬

কিশোরগঞ্জে রাস্তায় অগ্নি সংযোগ ও সরকারি গাড়ি ভাঙচুর
কিশোরগঞ্জে হরতালকারীরা সড়কে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ও একটি গাড়ি ভাঙচুর করেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৯ অক্টোবর) সকাল ৭ টার দিকে শহরের চর শোলাকিয়া এলাকায় রেল লাইনের পাশের সড়কে পিকেটাররা আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সোয়া ৭ টার দিকে শোলাকিয়া ঈদগাহের কাছে একটি গাড়ি ভাঙচুর করে। গাড়িটি ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার বলে জানা গেছে।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, তিনি শনিবার (২৮ অক্টেবর) বিকেলে শারীরিক অসুস্থতা নিয়ে কিশোরগঞ্জে চিকিৎসকের কাছে আসেন। চিকিৎসা শেষে রাতে সার্কিট হাউসে রাত্রিযাপনের পর সকাল সাড়ে ছয়টার দিকে নিজ কর্মস্থলে ফিরে যান। করিমগঞ্জ উপজেলার বালিখলা এলাকায় ইউএনওকে পৌঁছে দিয়ে গাড়িটি পুনরায় কিশোরগঞ্জে ফেরার পথে শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে আসলে দুর্বৃত্তরা গড়িটির পেছন দিক থেকে ঢিল ছুড়ে মারে এতে গাড়ির পেচনের গ্লাস ভেঙে যায়। এতে কেউ আহত হয়নি।

এ ছাড়াও শহরের পুরাতন থানা লেভেল ক্রসিং এলাকায় জেলা সরণি মোড়, বটতলাসহ বিভিন্ন হরতালকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে  এলাকায় যানবাহন চলাচল বন্ধের চেষ্টা করছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর