কিশোরগঞ্জে ডিবি পুলিশের পৃথক  অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি  | ২৬ অক্টোবর ২০২৩, ১৩:১৮

কিশোরগঞ্জে ডিবি পুলিশের পৃথক  অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে  মোঃ সোহেল মিয়া (৩১) ও মোঃ রাসেল মিয়া (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
 
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া (৩১) কিশোরগঞ্জ সদর উপজেলার রসিদাবাদ এলাকার মোঃ কাইয়ুম এর ছেলে, মোঃ রাসেল মিয়া (৩০) কিশোরগঞ্জ সদর উপজেলার বড়খাপন দক্ষিণ পাড়া এলাকার মোঃ হাদিস মিয়ার ছেলে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নি:) মোঃ মাহমুদুল হাসান মারুফ  সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত ২৫ অক্টোবর বুধবার রাত ০৯.১০ মিনিটের সময় কিশোরগঞ্জ সদর থানাধীন রশিদাবাদ সাকিনস্থ জনৈক আব্দুল কাইয়ুম এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া  (৩১) কে গ্রেফতার করে এবং তার হেফাজত থাকা সর্বমোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে রাত ০৯.৩০ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে। 
 
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) নূর-মোহাম্মদ  সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায়  গত বুধবার ২৫ অক্টোবর রাত ০৯.১৫ মিনিটের সময় কিশোরগঞ্জ সদর থানাধীন হাজিরগল সাকিনস্থ জনৈক মোঃ হাদিস মিয়ার বাড়ির পূর্ব পাশে কিশোরগঞ্জ সদর হতে নীলগঞ্জগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল মিয়া  (৩০) কে গ্রেফতার করে এবং তার হেফাজত থাকা সর্বমোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে রাত ০৯.৫৫ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে। 
 
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ০২টি মামলা রুজু করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর