কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে  ৫৪৮টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি | ২৩ অক্টোবর ২০২৩, ১৫:৫১

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে  ৫৪৮টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ৫৪৮টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা উপলক্ষে জেলায় সবচেয়ে বড় আয়োজনটি হয়েছে শহরের দক্ষিণপাড়া মন্দিরে। 
 
দক্ষিণপাড়া মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতী প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
 
বস্ত্র বিতরণ ও শারদ সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উদয় শংকর চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, দক্ষিণ পাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক পিন্টু সাহা, কোষাধ্যক্ষ বাবলা ঘোষ প্রমূখ।
 
এ সময় দক্ষিণপাড়া সার্বজনীন মন্দিরের সাবেক প্রধান উপদেষ্টা, কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় ফনিন্দ্র মোহন সাহা’র স্মরণে শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।  
 
আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনসহ আনসার, পুলিশ মোতায়েন রয়েছে। জেলার ৯ উপজেলার ৫৪৮টি মন্দিরে যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি করছেন। আগামী মঙ্গলবার দশমী বিহীত পূজার পর বিসর্জন শোভাযাত্রা সহ বির্সজনের মধ্যদিয়ে ৫দিন ব্যাপী এ উৎসব শেষ হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর