তারাকান্দায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ | ২২ অক্টোবর ২০২৩, ১৯:৫৬

সংগৃহীত ছবি
ময়মনসিংহের তারাকান্দায় লাইছ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশি আজিজুল হক (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
 
রবিবার (২২ অক্টোবর) বেলা ২ টার দিকে উপজেলার সদরের নতুন বাজার কান্দাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
 
নিহত লাইছ উদ্দিন ওই এলাকার আমির শেখের ছেলে ও আটককৃত আজিজুল হক একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
 
তারাকান্দা থানার  অফিসার ইনচার্জ(ওসি) মো. আবুল খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ভিক্টিম লাইছ উদ্দিন দুপুরের দিকে বাড়ির উঠানে বসে পুরাতন কার্টুন পরিস্কার করছিলেন। এসময় আজিজুল হক দা'দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা লাইছ উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
 
ওসি আবুল খায়ের বলেন, এই ঘটনার পর অভিযোক্ত আজিজুল হককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খুনের কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব