ফরিদপুরে চিকিৎসাধীন স্বেচ্ছাসেবক দল নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল 

স্টাফ রিপোর্টার, ফরিদপুর  | ১৯ অক্টোবর ২০২৩, ১৮:৪৪

ফরিদপুরে চিকিৎসাধীন স্বেচ্ছাসেবক দল নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল 
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও হাসপাতালে চিকিৎসাধীন ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাদ আসর শহরের কমলাপুরে ময়েজমঞ্জিল জামে মসজিদে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ময়েজমঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কবির আহাম্মদ। 
 
এসময়  মহানগর বিএনপির  আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ নান্নু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী শিবলী সাদিক, সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামীম তালুকদার, মহানগর মৎস্যজীবি দলের আহ্বায়ক কাজী মুরাদ, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি  সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 
 এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসানের সুস্থতা কামনা করা হয়।
 
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হন সৈকত হাসান। এরপর তাকে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর