টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাণ গেলো স্কুলশিক্ষকের

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৭ জুলাই ২০২৩, ১৯:২৮

সংগৃহীত ছবি

টাঙ্গাইলে ট্রাকচাপায় মো. আমিনুল ইসলাম (৫১) নামের এক স্কুলশিক্ষক মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. আমিনুল ইসলাম জেলার বাসাইল উপজেলার জসিহাটি গ্রামের মো. গনি মিয়ার ছেলে এবং জসিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

নিহতের মামাতো ভাই আব্দুল লতিফ মঞ্জু বলেন, আমিনুল টাঙ্গাইল পৌরসভার সাবালিয়া এলাকায় বসবাস কর‌তেন। আজ ভোরে মোটরসাইকেলযোগে তার গ্রামের বাড়ি জসিহাটি যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, নিহতের মর‌দেহ‌ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হ‌য়ে‌ছে। এছাড়া ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহ‌তের মর‌দেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব