কিশোর গ্যাংয়ের হামলায় স্বামী-স্ত্রী হাসপাতালে

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৯ জুলাই ২০২৩, ১৮:৫৪

সংগৃহীত ছবি

মাদারীপুরে চলন্ত রিকশা থেকে নামিয়ে স্বামী-স্ত্রীর উপর হামলা চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে শহরের পৌরসভার সামনে এই ঘটনা ঘটেছে। আহত স্বামী-স্ত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

আহত রুবেল মাদারীপুর সদর উপজেলার সৈদারবালী এলাকার হারুণ শিকদারের ছেলে। আর সুমি আক্তার রুবেল শিকদারের স্ত্রী।

স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্ত্রী সুমিকে সাথে নিয়ে পুরান বাজার যাচ্ছিলেন রুবেল শিকদার। পথিমধ্যে পৌরসভার সামনে আসলে ১৫-২০ জন কিশোরদল রুবেলকে রিকশা থেকে নামিয়ে বেদম মারধর করে। এসময় তার স্ত্রী সুমি বাঁধা দিতে এলে তাকেও পিটিয়ে আহত করে।

রুবেল শিকদার বলেন, আগে থেকে ওঁৎ পেতে থাকা স্থানীয় রবিন বেপারী ও আরমানসহ কিশোর গ্যাং-এর বেশ কয়েকজন সদস্য আমাকে রিক্সা থেকে নামিয়ে মারধর করে। পরে আমার স্ত্রীর উপর হামলা চালায় তারা। এসময় আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান বলেন, হামলার ঘটনার একটি ভিডিও পুলিশের হাতে এসেছে। বিষয়টি বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

অভিযুক্তদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর