লক্ষ্মীপুরে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৮ জুলাই ২০২৩, ০১:৩৭

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সকালে শহরের স্বর্ণকার রোডে জেলা বাজুসের কার্যালয়ের সামনে কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পরে 'সোনার বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’ এই শ্লোগানকে সামনে নিয়ে সকল ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের স্বর্ণকার সড়ক থেকে শুরু হয়ে উত্তর তেমুহনী ও দক্ষিণ তেমুহনীসহ বাজার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বর্ণকার সড়কে গিয়ে শেষ হয়। পরে বাজুসের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ীরা।

এতে উপস্থিত রয়েছেন বাজুসের জেলা সভাপতি হরিহর পাল, সহ-সভাপতি সৌমিক কর্মকার, অপূর্ব লাল রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ কুরি, সাংগঠনিক সম্পাদক রঘু কর, কোষাধক্ষ রবীন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক রবি কুরি, সদস্য অজয় রায়সহ জেলা এবং উপজেলা পর্যায়ের বাজুসের নেতা এবং সদস্যরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর