পাটক্ষেতে মিললো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

সময় ট্রিবিউন ডেস্ক: | ৯ জুলাই ২০২৩, ০১:২৮

ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জে পাটক্ষেতের আইল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের খামারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আশিক ইকবাল জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০-৫০ এর মধ্যে হবে। তার পরনে পাঞ্জাবি ও পায়জামা আছে। মরদেহের শরীর ও মুখ পচে গিয়ে পোকা খেয়ে ফেলায় পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন টিমকে ডাকা হয়েছে। এরপর হাতের আঙ্গুলের ছাপ দিয়ে পরিচয় নিশ্চিত হওয়া যাবে। তবে স্থানীয়দের দাবি মরদেহটি শিবগঞ্জ সাব রেজিস্টার কার্যালয়ে নকল নবিশ আব্দুল বাসেদের হতে পারে। তিনি চারদিন ধরে নিখোঁজ আছেন।

তিনি আরও জানান, ক্রাইম সিন আসার পর মরদেহের সুরহতাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর