নওগাঁয় ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ আহত ২০

সময় ট্রিবিউন ডেস্ক: | ১ জুলাই ২০২৩, ২২:৪৫

সংগৃহীত ছবি

নওগাঁয় বাস-অটোরিকশা ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ অন্তত ২০জন আহত হয়েছে।

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ শহরের বাইপাস এলাকা আব্দুল জলিল শিশু পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, ঈদের দ্বিতীয় দিন নওগাঁ শহরের বাইপাস এলাকা আব্দুল জলিল শিশু পার্কে অনেকে ঘুরতে আসে। পার্কের গেটের সামনে যানবাহন ও দোকান বসায় ভীড়টা একটু বেশি ছিল। সন্ধ্যায় পার্কের গেটের সামনে একটি মাইক্রোবাস ঘুরানোর সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি হাসিফ বাস ধাক্কা দেয়। এতে রাস্তায় দাঁড়িয়ে থাকা অটোরিকশার ধাক্কায় লোকজন গুরুত্বর আহত হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) ফয়সাল বিন আহসান জানান, সন্ধ্যায় মাইক্রোবাসটি পার্কের সামনে রাস্তায় ঘুরাচ্ছিলেন। এসময় জেলার সাপাহার থেকে আসা একটি যাত্রীবাহি হানিফ এন্টারপ্রাইজের বাস মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাও ধাক্কা লাগে। এতে তিন পরিবহনে থাকা যাত্রী ছাড়াও সড়কের পাশে থাকা পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরাসহ অন্তত ২০ জন আহত হয়।

ওসি আরও জানায়, ঘটনার সাথে সাথে সাধারণ মানুষ এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২