ময়মনসিংহে দু’দফা লাইনচ্যুত ক্যাটল স্পেশাল ট্রেন

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৫ জুন ২০২৩, ১৭:১৪

সংগৃহীত ছবি

ময়মনসিংহ রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের কাছে দু’দফা লাইনচ্যুত হয়েছে ঢাকাগামী ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন।

শনিবার (২৪ জুন) রাত দেড়টার দিকে প্রথম দফায় এবং রোববার (২৫ জুন) সকাল ৮টার দিকে দ্বিতীয় দফায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল ট্রেনটি। কোরবানির গরু বোঝাই ট্রেনটি রাত দেড়টার দিকে ময়মনসিংহ জংশন ছেড়ে যাওয়ার সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে সকাল ৭টা ৫০ মিনিটে উদ্ধার কাজ শেষ করে ট্রেনটি ছাড়লে ৫ মিনিটের মধ্যে ফের দুটি চাকা লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ লোকোশেডের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, দু'দফা ট্রেনটি লাইনচ্যুত হলে দ্রুততার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হয়। সকাল ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ক্যাটল ট্রেনটি আর ঢাকা যাচ্ছে না। ট্রাকে করে বিকল্প ব্যবস্থায় গরু ঢাকায় পাঠানো হচ্ছে। তবে কী কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর