রক্তদান করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৮ জুন ২০২৩, ২৩:১৬

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সড়ক দুর্ঘটনায় মো. ইয়ার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৭ জুন) রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা নামকস্থানে সড়কে থাকা 'মিক্সার মেশিনে'র পেছনে সিএনজিচালিত অটোরিকশা ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ার হোসেন কুমিল্লার বাংগরা বাজার থানার পাকদেওড়য়া গ্রামের নবাব মিয়ার ছেলে ও ব্লাডব্যাংক অব আন্দিকুট ইউনিয়ন এর সহ সাংগঠনিক সম্পাদক।

এই ঘটনায় একই পরিবারের চারজনসহ আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও ৫জন।

আহতরা হলেন, জেলার কসবা উপজেলার কুটি এলাকার সালাউদ্দিন (৩৫), সালাউদ্দিনের স্ত্রী রুনা বেগম (৩০), তাদের সন্তান সায়মা (২), সারোয়ার (১২) ও একই এলাকার ধানু মিয়া (৫২)।

নিহতের স্বজনরা জানান, ইয়ার হোসেন একজন নিয়মিত রক্তদাতা। তিনি শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় রক্তদান করতে আসেন। রাতে অটোরিকশায় করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ইয়ার হোসেনকে বহনকারী অটোরিকশা সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত ‘মিক্সার মেশিনের’ পেছনে ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তার কাছে ব্লাডব্যাংক অব আন্দিকুট ইউনিয়ন নামে একটি সংগঠনের আইডি কার্ড রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর