কিস্তির টাকা চাওয়ায় এনজিওকর্মীকে হত্যা, আটক ১

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৬ জুন ২০২৩, ০৩:১১

সংগৃহীত ছবি

সাভারে কিস্তির টাকা চাওয়ায় রেজাউল করিম (২৮) নামের এক এনজিওকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

নিহত রেজাউল করিম বেসরকারী এনজিও সংস্থা ব্র্যাকের মাঠকর্মী। তিনি পাবনা জেলার ভাঙ্গুরিয়া থানার চৌগাছা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি এক সংবাদ সম্মেলনে হত্যার কারণটি নিশ্চিত করেন।

পুলিশ জানান, এনজিও ব্র্যাক থেকে ৩০ হাজার টাকা লোন তুলেন শাহিন (৩৫) নামের এক পোশাক শ্রমিক। সাপ্তাহিক কিস্তি আড়াই হাজার টাকা হলেও নির্ধারিত সময়ে টাকা দিতে ব্যর্থ হয় শাহিন। এ নিয়ে গেল বুধবার দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাহিন এনজিওকর্মী রেজাউল করিমকে মারপিট করেন। পরে রেজাউলের অন্ডকোষ ফেটে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এসময় নিহতের মরদেহ ভাড়া বাড়ির সিঁড়ির নিচে রেখে দেয়। পরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরেদহ উদ্ধার করেন।

এঘটনায় পুলিশ হাতে আটক হওয়া শাহিন রাজশাহী জেলা সদরের চারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় এক পোশাক কারখানায় চাকরি করতেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর