পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো নির্মাণ শ্রমিকের

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৪ জুন ২০২৩, ০৩:০৭

সংগৃহীত ছবি

পাবনার ভাঙ্গুড়ায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু সরদার (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কলকতি দরিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের জামাল উদ্দিন সরদারের ছেলে। ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নির্মাণাধীন বাড়ির বেজমেন্ট ঢালাইয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় ভাইব্রেটর মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন বাচ্চু। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর