'শেখ হাসিনা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন'

সময় ট্রিবিউন ডেস্ক: | ১১ জুন ২০২৩, ০২:১৭

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতার দর্শন ও ভাবনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, গবেষণাগার তৈরি ও গবেষণার কাজে অর্থ বরাদ্দ দিয়ে কৃষিতে এ বিপ্লব ঘটিয়েছেন। এছাড়া নতুন নতুন জাত মাঠে ছড়িয়ে দিতে নিরলস পরিশ্রম করছেন কৃষিবিজ্ঞানীরা।

শনিবার (১০ জুন) পাবনার সাঁথিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এ কথা বলেন।

শামসুল হক টুকু আরও বলেন, দেশের প্রয়োজনীয় পেঁয়াজ-রসুনের চাহিদা অনেকটাই পূরণ হয় পাবনা জেলা থেকে। মসলাজাতীয় এ ফসলটির উৎপাদন আরও বৃদ্ধি করতে ও দেশীয় পদ্ধতিতে সংরক্ষণে কৃষকদের নিয়মিত সহায়তা করে আসছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষস্থানীয় দেশের একটি। উৎপাদন আরও বৃদ্ধি করে দেশে পেঁয়াজের আমদানিনির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করে যাচ্ছে কৃষি মন্ত্রণালয়।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা খোকন ও মোছা. সেলিমা সুলতানাসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর