বন্য হাতির আক্রমণ ঠেকাতে বিজিবি'র আলোচনা সভার আয়োজন

মো. শরিফুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম | ২০ মে ২০২৩, ০৪:৩৪

ছবি- সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ এর ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ০৩টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা) সাম্প্রতিক সময়ে বন্য হাতির অনুপ্রবেশ ও আক্রমণ হতে সীমান্তবর্তী জনসাধারণের জানমাল ও ফসল রক্ষার্থে বিজিবির সংশ্লিষ্ট বিওপি সমূহের মাধ্যমে (১৯ মে) ২০২৩ ইং শুক্রবার মোট ৩৭টি স্থানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের উপস্থিতিতে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

উক্ত জনসচেতনতামূলক সভায় বন্য হাতির আক্রমণ হতে সীমান্তবর্তী ফসলি জমি ও জানমাল রক্ষার জন্য স্থানীয় জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি হাতির আক্রমণ হতে বাঁচার উপায় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

স্থানীয় জনসাধারণ জানায়, বিজিবি'র জনসচেতনতামূলক সভার আয়োজনটি প্রশংসনীয়। তাদের পরামর্শ গুলো আমাদের জন্য খুবই লাভজনক এবং আমরা হাতির আক্রমণ থেকে রক্ষার্থে যে ধরনের পদক্ষেপ গুলো নিতে পারি, সে বিষয়গুলো সম্বন্ধে এখান থেকে অবগত হয়েছি।

এ বিষয়ে গতকাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে বিজিবি'র উল্লেখিত জেলা সমুহের ২৬ টি স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর