রাজিবপুরে দুস্থদের মাঝে ভিজিডির চাল বিতরণ

এ. আর. রকিবুল হাসান, কুড়িগ্রাম | ১১ মে ২০২৩, ০২:২১

ছবি- সংগৃহীত

কুড়িগ্রাম জেলার রাজিবপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় বিনামূল্যে অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্তা নারীরা দুই বছর মেয়াদে (২০২৩-২৪ অর্থ বছর) বিনামূল্যে মাসে ৩০ কেজি করে চাল পাবে। এরই ধারাবাহিকতায় ১নং রাজিবপুরে ইউনিয়ন পরিষদে বুধবার (১০ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ১২৪২ জন দুস্তদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও ইউপি সদস্য সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো বলেন, এবার আপনাদের ভাগ্যের চাকা খুলেছে এই ধারাবাহিকতায় এখন যারা পেয়েছেন তারা দুইবছর শেষে ২০২৫-২৬ অর্থবছরে নতুন অভাবিদের আবার ভিডব্লিউবি আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী বলেন, আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত বিধবা ও গরিবদের এই কার্ডের আওতায় আনার চেষ্টা করেছি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস জানান, নির্বাচিত হওয়ার পর থেকে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। আগামীতেও আমার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর