জামালপুরে স্ত্রীর সাথে সংসার করার জন্য স্বামীর সংবাদ সম্মেলন

তানভীর আহমেদ হীরা, জামালপুর | ৫ মে ২০২৩, ২৩:১৮

ছবিঃ সংগৃহীত

সংসার করতে ফিরে আসার জন্য স্ত্রীকে একাধিকবার উকিল নোটিশ পাঠানোর পরও ফিরে না আসায় জামালপুরে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী স্বামী।

শুক্রবার(৫মে) দুপুরে স্থানীয় একটি পত্রিকা অফিসে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী স্বামী আবুল কালাম আজাদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল কালাম আজাদ জানান, ২০১৯ জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকার মো: মতিউর রহমান বাবুলের মেয়ে মাহফুজা খাতুনকে দেড় লক্ষ টাকা দেনমোহরে বিয়ে করেন আবুল কালাম আজাদ। বিয়ে পর প্রথম বছর সংসার জীবন ভালোভাবেই কেটে যাচ্ছিল। পরবর্তী সময় থেকে বাবার বাড়িতে বেড়াতে গেলে তার স্ত্রী সহজে ফিরে আসেনা, অনেকদিন পর আলোচনা সাপেক্ষে ফিরে আসলেও দু-একদিন থেকেই আবারো বাবার বাড়ি ফিরে যায়।বারংবার এই অবস্থা চলতে থাকে।

এ অবস্থায় দুই নাবালক সন্তান লালন-পালন করাও তার জন্য কষ্টকর হয়ে পড়ে। তাই চলতি বছরের ২৬ ফেব্রুয়ারী স্ত্রী মাহফুজাকে সংসার জীবনে ফিরে আসতে উকিল নোটিশ পাঠান তিনি। তারপরও ফিরে না আসায় আরো দু’বার নোটিশ পাঠানোর পরও স্ত্রী আর ফিরে আসেনি। পরবর্তী সময় খোঁজ নিয়ে জানতে পারেন তার স্ত্রী মাদকসহ অবৈধ কাজের সাথে জড়িত রয়েছে। এই তথ্য জানার পর থেকে আবুল কালাম আজাদ ভীতির মধ্যে দিয়ে দিনযাপন করছেন। স্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঘরে থাকা কাবিনানামা এবং স্ত্রীর বাবার বাড়িতে বিয়ে পড়ানো কাজীর খোঁজও পাচ্ছেন না তিনি। এ অবস্থায় তার স্ত্রী মাহফুজা খাতুন যদি মাদকসহ অন্য কোন অবৈধ ব্যবসার কারনে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আটক হয়, সেক্ষেত্রে স্বামী হিসেবে আবুল কালাম আজাদ দায়িত্ব থাকবে না বলে তিনি জানান। তিনি জানান নাবালক সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাদের কাছে সহযোগিতা কামনা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর