১৪ লিটার দুধে ৮০ শতাংশেরও বেশি পানি

সময় ট্রিবিউন ডেস্ক | ১২ এপ্রিল ২০২৩, ০১:৩৯

সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৪ লিটার দুধে ২৬ লিটার পানি মেশানোর অভিযোগে এক কিশোরকে জরিমানা করা হয়েছে। সে উপজেলার জগতপুর ইমি ডেইরি ফার্মের কর্মচারী।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুধে ৮০ শতাংশেরও বেশি পানি মেশানো হয়েছে। পরীক্ষা করে তা নিশ্চিত হওয়া গেছে।

এর আগে সোমবার (১০ এপ্রিল) রাতে রামগঞ্জ পৌর শহরের ওয়াপদা সড়কের চৌরাস্তা এলাকায় ভেজাল দুধ বিক্রি করার সময় ওই কিশোরকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা সহ স্থানীয় অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল আসেন। পরে দুধ পরীক্ষা করলে ৮০ শতাংশেরও বেশি পানি মেশানোর সত্যতা পাওয়া যায়।

উপজেলা প্রশাসন জানায়, ওই কিশোর জগতপুর ইমি ডেইরি ফার্ম থেকে দুধ এনে বাজারে বিক্রি করে। প্রতিদিন সন্ধ্যায় তাকে খামার থেকে ৪০ লিটার দুধ বিক্রি করার জন্য দেওয়া হয়। প্রতি লিটার দুধ ৫০-৭০ টাকা দরে বিক্রি করা হয়। এ খামার থেকে উপজেলা শহরে প্রতিদিন ২৫০-৩০০ লিটার দুধ বিক্রি হয়। ঘটনার দিন সন্ধ্যায় ৪০ লিটার দুধ দেওয়া হয় ওই কিশোরকে। এরমধ্যে ১৪ লিটার দুধ ও বাকি ২৬ লিটার পানি মেশানো হয়েছে বলে সে নিজেই উপস্থিত লোকজনকে জানায়।

একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পরে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা পানি মেশানো দুধ স্থানীয় মোহাম্মদিয়া মাদরাসা ও এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।

মানুষ বেশি দামে দুধ কিনতে চায় না, ৩০-৪০ টাকায় কিনতে চান; এজন্য দুধে পানি মেশানো হয় বলে জানান ফার্মের মালিক বাচ্চু মিয়া।

রামগঞ্জ ইউএনও উম্মে হাবীবা মীরা বলেন, আটক ছেলেটির বয়স কম হওয়ায় জরিমানার পর সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েক ধাপে দুধের সঙ্গে পানি মেশানো হয়েছে। আমরা ওই খামারটিতে শিগগিরই অভিযান পরিচালনা করবো।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ