যথাযোগ্য মর্যাদায় সিলেটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

মো. সাজ উদ্দিন, সিলেট | ৭ এপ্রিল ২০২৩, ০১:১১

ছবিঃ সংগৃহীত

“স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন” প্রতিপাদ্য নিয়ে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় সিলেট জেলায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৬ এপ্রিল (বৃহস্পতিবার) বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার জেলা প্রশাসক মো. মজিবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা মহিউদ্দিন শীরু, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আল আজাদ। সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুক আহমদ, ইউনিসেফের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, পলাশী মজুমদার সহ সিলেটের বিভিন্ন ক্রীড়া একাডেমি, ক্রীড়া ক্লাব ও বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের মাঝে বিভিন্ন ধরণের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর