মাছের ঘের থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার 

সময় ট্রিবিউন ডেস্ক | ৪ এপ্রিল ২০২৩, ২৩:০৫

সংগৃহীত
বরিশালে একটি মাছের ঘের থেকে রুবি আক্তার নামের (৪৫) এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুবি আক্তার একই এলাকার শ্রমিক বাবুল ব্যাপারীর স্ত্রী।
 
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর এলাকার আজাদের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
 
মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে নারীর মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। আমরা সম্ভাব্য সকল সূত্র ধরে তদন্ত করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর কারণ উদঘাটন সম্ভব হবে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 
 
নিহতের স্বামী বাবুল ব্যাপারী জানান, গতকাল সোমবার (৩ এপ্রিল) ইফতার শেষে ইউপির বৌশেরহাট বাজারের পল্লী চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। পরে কোনো সন্ধান না পেয়ে রাতে খোঁজাখুঁজি করাও হয়। আজ সকালে স্থানীয় লোকজন মরদেহটি আজাদের মাছের ঘেরে দেখতে পান।
 
এসটি/এসকে  
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর