গোসলে নেমে মামা-ভাগনের মৃত্যু

সময় ট্রিবিউন ডেস্ক: | ৩০ মার্চ ২০২৩, ১০:২০

সংগৃহীত ছবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার তেলাখালী ইউনিয়নের বর্ডার ব্রিজ খালে পানিতে ডুবে মামা-ভাগনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ (১১) এবং ঢাকার উত্তর বাড্ডা এলাকার ওসমান গণির ছেলে মো. হাসিবুল (১০)। তারা সম্পর্কে মামা ও ভাগনে।

নিহতদের আত্মীয় মিনারা বেগম জানান, কয়েকদিন আগে নানা বাড়িতে ঢাকা থেকে বেড়াতে আসে হাসিবুল। দুপুরে হাসিবুল তার মামা নুর মোহাম্মদের সঙ্গে গোসল করার জন্য বর্ডার ব্রিজ খালে যায়। অনেক সময় পরও বাড়িতে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করার পর খালের পাড়ে ঘাটের পানির নিচ থেকে তাদের উদ্ধার করে। পরে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত তাদের মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর