কুড়িগ্রামে আরডিআরএস কর্মীর চলন্ত মোটরসাইকেলে বিষাক্ত সাপ

এআর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি | ২৭ মার্চ ২০২৩, ০৩:৩৪

ছবি- সংগৃহীত

কুড়িগ্রামে এক এনজিও কর্মী তার ব্যবহৃত  মোটরসাইকেলে চলন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপের কবলে পরেন। তাৎক্ষনিক মোটরসাইকেলটি দাঁড় করিয়ে প্রাণে বেঁচে যান তিনি।

রোববার (২৬ মার্চ) দুপুরে কুড়িগ্রাম শহরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আরডিআরএস কর্মী লুৎফর রহমান এবং তার নারী সহকর্মী (শাখা ম্যানেজার মারুফা আক্তার) বিশেষ কাজে কাঁঠাল বাড়ী ইউনিয়নের অফিস থেকে মোটরসাইকেল যোগাযোগে শহরে আসছিলেন।
শহরের পৌরবাজার পার হয়ে কলেজ মোড় যাওয়ার সময় দেখেন মোটরসাইকেলের সামনের মিটারের উপর একটি বিষাক্ত সাপ ফণাতুলে আছে।

পরে মোটরসাইকেল আরোহী কৌশলে গাড়িটি দাঁড় করালে সাপটি গাড়ির ভিতরে ঢুকে যায়। তাৎক্ষণিক কলেজ মোড় এলাকার একটি দোকানে গাড়িটি নিলে সৃষ্টি হয় যানজটের। প্রায় এক ঘন্টার চেষ্টায় মোটরসাইকেল মেকানিক দিয়ে খুলে বের করা হয় সাপটি। উৎসুক জনতা তাৎক্ষণিক মেরে ফেলে সেটিকে।

আরডিআরএস কর্মী লুৎফর রহমান জানান, আমরা বিশেষ কাজে মোটরসাইকেল যোগাযোগে শহরে আসতেছিলাম। হঠাৎ শহরের পৌরবাজার এলাকায় দেখি গাড়ির মিটারের উপর একটি বিষাক্ত সাপ ফণা তুলে আমাকে দেখছে। আমি কৌশলে গাড়িটি থামিয়ে মোবাইল ফোন দিয়ে ছবি তুলি। পরে সাপটি গাড়ির ভিতর ঢুকে যায়।

ধারনা করছি আমাদের অফিসের চারিদিকে জঙ্গল রয়েছে। সেই জঙ্গল থেকে সাপটি গাড়িতে উঠতে পারে। যাইহোক আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছে।

কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। কোন কারণে সাপটি গাড়ির ভিতরে ঢুকতেই পারে। তবে সাপটি কি প্রজাতির তা না দেখে বিস্তারিত কিছু বলা যাবে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর