তালা দেওয়া ঘরে মিললো গৃহবধূর মরদেহ

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৪ মার্চ ২০২৩, ২০:২০

সংগৃহীত ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তালা দেওয়া ঘর থেকে বিথী বেগম (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) সকালে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে তালা দেওয়া ঘর থেকে বিথী বেগমের মরদেহটি উদ্ধার করা হয়। বিথী বেগম ওই গ্রামের শাকিরুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কোন এক সময় নিজ শয়ন ঘরে বিথী আক্তারের মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে ঘটনাস্থল গৃহবধূ বিথী বেগমের মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূর মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর