তিস্তায় বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীকে ১০ লাখ টাকা অর্থদণ্ড

সময় ট্রিবিউন ডেস্ক: | ২২ মার্চ ২০২৩, ২০:৪৮

সংগৃহীত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লিটন মিয়া (৩৪) নামে এক ব্যবসায়ীকে দশ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার কাপাশিয়া ইউনিয়নের কছিম বাজার সংলগ্ন মোশাররফের ঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।

এ সময় ব্যবসায়িক উদ্দেশ্যে অবৈধভাবে বলগেট ব্যবহার করে বালু উত্তোলন করে কৃষিজমির ভাঙনসহ নদীর তীরের ক্ষতি সাধন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দশ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় সেই ব্যবসায়ীকে।

সহকারী কমিশনার মাসুদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দণ্ডিত ব্যক্তি তিস্তা নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে দশ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর