শেরপুরে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. রাজন মিয়া, শেরপুর | ২১ মার্চ ২০২৩, ২১:২১

ছবিঃ সংগৃহীত

শেরপুরে আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০ মার্চ (সোমবার) রাতে শেরপুর জেলা শহরের শহীদ বুলবুল সড়কের পার্শ্বে ফ্রিডম আবাসিক হোটেল থেকে সেই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ।

জানাযায়, মৃত মাসুদ মিয়া(৪২) শেরপুরের শ্রীবরদী উপজেলার বাকসাবাইদ গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ গত ২৫/১/২০২৩ইং তারিখ থেকে শেরপুর শহরের শহীদ বুলবুল সড়কের পার্শ্বে ফ্রিডম আবাসিক হোটেলের ২২নং কক্ষ ভাড়া নিয়ে সেখানে থাকতো। এদিকে ২০ মার্চ সন্ধ্যায় তার এক আত্মীয় তাকে মোবাইল ফোনে না পেয়ে ওই হোটেলে গিয়ে কর্মচারীদের জিজ্ঞাসা করে। পরে তার কক্ষের বাহির থেকে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে সদর থানায় খবর দেওয়া হলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ওই কক্ষের দরজা ভেঙ্গে দেখতে পান মাসুদের মৃতদেহ ফ্যানের হুকের সাথে ঝুলে আছে ।

পরে মাসুদের লাশ নামিয়ে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এদিকে পুলিশ জানায় মাসুদের মৃত্যু রহস্য উদঘাটন এবং কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।

এ বিষয়ে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ