নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

সময় ট্রিবিউন ডেস্ক: | ২১ মার্চ ২০২৩, ১৮:৪৩

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে রোডের কাঞ্চন এলাকায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে ভুলতা গাউছিয়াগামী যাত্রীবাহী একটি প্রাইভেটকার কাঞ্চন ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত ও প্রাইভেটকারের চালকসহ আরও তিনজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ ও চালক শাকিল মিয়াকে আটক করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২