গুলিস্থান বিস্ফোরণ  

গুলিস্তানে বিস্ফোরণ: ভবন মালিকসহ ডিবি হেফাজতে ৩জন 

সময় ট্রিবিউন ডেস্ক | ১০ মার্চ ২০২৩, ০৩:০০

সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনের মালিক এবং দুই ভাইসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজ‌তে নি‌য়ে‌ছে ঢাকা মে‌ট্রোপ‌লিটন পৃ‌লি‌শের গোয়েন্দা (ডিবি) বিভাগ। 
 
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি হারুন অর রশিদ।
 
তিনজন হলেন- মো. ওয়াহিদুর রহমান (৪৬), মো. মতিউর রহমান (৩৬) ও আ. মোতালেব মিন্টু (৩৬)। এদের মধ্যে ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান দুই ভাই। তারা ভবনটির মালিক।  
 
ডিএম‌পির অ‌তি‌রিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ ব‌লেন, আমরা কাউকে আটক করিনি। জিজ্ঞাসাবাদের জন্য আমরা ভবন মালিক, দোকান মালিকদের ডেকেছি, তাদের জিজ্ঞাসাবাদ করছি। যারা আহত হয়েছেন, তাদের সঙ্গেও কথা বলছি।
 
তিনি বলেন, তাদের কাছে আমরা জানতে চেয়েছি, নিয়ম অনুযায়ী বেজমেন্টে দোকান দেয়ার কথা না, সুয়ারেজ লাইন, সেপটিক ট্যাংক, ওয়াটার রিজার্ভার এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ হতো কি না।
 
ডিবি প্রধান আরও বলেন, কার অবহেলায় এই হতাহতের ঘটনা ঘটলো, তা জানতে জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া বাহির থেকে কেউ এটা ঘটিয়েছে কি না বা এসব ঘটানোর সুযোগ আছে কি না, তা আমরা খতিয়ে দেখছি।
 
ভবনে বিস্ফোরণের ঘটনায় এর আগে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে গত বুধবার (৮ মার্চ) রাতে রাজধানীর বংশাল থানায় মামলাটি দায়ের করে। 
 
গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে অবস্থিত একটি সাততলা ভবনের বেজমেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। 
 
বিস্ফোরণের ঘটনায় দুপাশের ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব