চাঁপাইনবাবগঞ্জে

পিকনিকের বাস উল্টে ৫০ শিক্ষার্থী আহত

সময় ট্রিবিউন ডেস্ক: | ৫ মার্চ ২০২৩, ০২:০৪

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে পিকনিক বাস উল্টে চালকসহ অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (৪ মার্চ) সকালে সদর উপজেলার আমনুরা-নাচোল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা জানান, শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার জিনিয়াস কোচিং সেন্টার থেকে ৭৫ জন শিক্ষার্থী নিয়ে বাসযোগে দিনাজপুরের স্বপ্নপল্লি যাচ্ছিল। এ সময় আমনুরা এলাকায় পৌঁছলে বাসটির সামনের চাকা ফেটে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে চালকসহ অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজ রায়হান বলেন, এক সঙ্গে বিপুল সংখ্যক আহত শিক্ষার্থী আসায় চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে। সব চিকিৎসক ও স্টাফরা এক সঙ্গে কাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শিক্ষার্থী বহনকারী বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। একই সঙ্গে আহতদেন চিকিৎসা দেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২